রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট সদর থানা এলাকা হইতে ১০০(একশত)পিচ ট্যাপেন্টাডল(মাদক)ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় ২৯-১০-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন,পিপিএম, এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত চকপাহুনন্দা গ্রামস্থ ধৃত আসামীর মোঃ সোহেল রানা এর বসতবাড়ীর সামনে হইতে ১০০ (একশত) পিচ ট্যাপেন্টাডল (মাদক) ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ সোহেল রানা (৪৩), পিতা-মৃত আব্দুল মজিদ, ২। মোছাঃ লিপি আরা(৪০)স্বামী- মোঃ সোহেল রানা, উভয় সাং-চকপাহুনন্দা,থানা-জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ সোহেল রানা একজন তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী। আসামী সোহেল রানার বিরুদ্ধে পূর্বের ৭(সাত)টি মাদকের মামলা এবং আসামী লিপি আরা এর বিরুদ্ধে পূর্বের ২(দুই)টি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
