সৈয়দ মফিদুল ইসলাম
গৌরনদী প্রতিনিধি।
আজ বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক বরিশাল মুজিব বাহিনীর প্রধান মাননীয় মন্ত্রী
জনাব আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম পি মহদয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ ও গৌরনদী পৌরসভার বার বার নির্বাচিত সনামধন্য মেয়র জনাব মোঃ হারিছুর রহমান
সৈয়দা মনিরুল নাহার মেরী উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাবঃ মোঃ ফরহাদ হোসেন মুন্সি, জনাবঃ জিনিয়া আফরোজ হেলেন ভাইচ চেয়ারম্যান ,জনাবঃ আফজাল হোসেন অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা।এ ছাড়া ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী। সভাপতিত্ব করেন জনাবঃ বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী
