ঢাকাSunday , 30 October 2022
  • অন্যান্য

যশোরের শার্শায় পুলিশের কমিউনিটি পুলিশং ডে -২০২২ বিভিন্ন আয়োজনে উদযাপন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য ও “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের শার্শায় কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর (শনিবার) সকালে, শার্শা থানা পুলিশ ও শার্শা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয় আয়োজনে, শার্শা উপজেলা সদর বাজারে আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, যশোর জেলা পুলিশের নাভারন সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), এর সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, শার্শা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল।

শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান এর সভাপতিত্বে, এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা ১০ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা ও কমিউনিটি পুলিশিং কমিটির অন্যতম সদস্য শ্রী বৈদ্যনাথ কুমার এবং বীর মুক্তিযোদ্ধাগণ সহ দলীয় বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও সুশীল সমাজের স্থানীয় জনসাধারণ।

এসময় আলোচনাসভা’র বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশের একটা ঐতিহ্য আছে একটা ধারাবাহিকতা আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চ কাল রাত্রিতে, নিরস্ত্র বাঙ্গালীর উপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাপিয়ে পড়েছিলো সেসময় রাজারবাগ পুলিশ লাইনের ভাইয়েরা সেসময় হানাদার বাহিনীর বিরুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রতিবাদ যুদ্ধ করেছিলো। অনেক পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এছাড়াও বিশেষ অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও নাভারণ সার্কেল এর সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান সহ অন্যান্য অতিথিগণ কমিউনিটি পুলিশিং কমিটির এর প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।