ঢাকাSunday , 30 October 2022
  • অন্যান্য

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে কিমিউনিটি পুলিশিং ডে উদযাপন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি, শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোল পোর্ট থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।