ঢাকাSaturday , 29 October 2022
  • অন্যান্য

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে/২০২২ উদযাপন।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।

কমিউনিটি পুলিশিং ডে/২০২২ উপলক্ষে আজ সকালে কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ, জনাব মোঃ হালিমুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী কাহফিল অরা সজল, সাধারণ সম্পাদক নবনির্বাচিত সদস্য সাতক্ষীরা জেলা পরিষদ শেখ ফিরোজ কবির কাজল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল সহ অন্যন্য নেতৃবৃন্দ।

কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং র্দশন । আমাদের দেশে পুলিশি র্কমকাণ্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠারর মাধ্যমে র্কাযকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।