ঢাকাFriday , 28 October 2022
  • অন্যান্য

শিবগঞ্জে শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি।

Link Copied!

 

রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার
২৭ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় “শিক্ষক দিবস-২০২২” উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় মুখ্য আলোচক এর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুল হায়াত।
উক্ত সভায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর ড. মোজাহারুল ইসলাম তরু, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ ব্রাইনির ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব মোঃ গোলাম কিবরিয়া ও জনাব মোসাঃ শিউলী বেগম, উপজেলা শিক্ষা অফিসার জনাব পরিমল কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।