মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর”এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ বৃহস্পতিবার যশোরের শার্শায় পালিত হয়েছে শিক্ষক দিবস।
দিবসটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
