ঢাকাTuesday , 17 May 2022
  • অন্যান্য

কবিরাজের বাড়ি যাওয়ার পথে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

admin
May 17, 2022 7:31 pm
Link Copied!

শেরপুর শহরের চকপাঠক মহল্লায় বোনের বাড়ি থেকে কবিরাজের বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছরের এক তরুণী। ঘটনার পর  দুই যুবকের বিরুদ্ধে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ হাফিজুর রহমান মন্টু (৩০) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত আলমকে (৩২) খুঁজছে তারা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দুই দিন আগে শেরপুর বোনের বাড়ি বেড়াতে আসেন এক তরুণী। ওইদিন বিকালে দুই বোন পার্শ্ববর্তী এলাকা সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামে চর্ম রোগের চিকিৎসার জন্য হাবিবুল্লাহ সাধু নামে এক কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বের হন। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। দুই বোন তখন একটি নির্জন লেবু বাগানের ভেতর দিয়ে কবিরাজের বাড়ি রওনা হন।

এমন সময় লছমনপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে সবজি বিক্রেতা হাফিজুর রহমান মন্টু এবং একই ইউনিয়নের হাতি আগলা গ্রামের আজাদ মিয়ার ছেলে আলম মিয়া দুই বোনের গতি রোধ করেন। তারা ছোট বোনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। বড় বোন বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোরপূর্বক ছোট বোনকে তুলে নিয়ে যায়। এ সময় বড় বোন  চিৎকার দিলে আশ-পাশের লোকজন জড়ো হয়। কিছু সময় পর ওই লেবু বাগানের এক পাশে ঝোপের কাছে ছোট বোনকে পাওয়া যায়। ছোট বোন জানায়, ওই দু’জন তাকে  ধর্ষণ করে পালিয়ে গেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে রাতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে নয়াপাড়া গ্রাম থেকে মন্টুকে গ্রেফতার করে।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের আলামত উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করে। ভুক্তভোগীর  ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।