ঢাকাThursday , 27 October 2022
  • অন্যান্য

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে এইচএসসি সমমান পরীক্ষা ২০২২ আগামী ৬ নভেম্বর থেকে সময়সূচী মোতাবেক সুষ্ঠু, নিরপেক্ষ ও মান সম্মত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেনে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিন, প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, জুলফিকার আলী ভুট্টো কলেজের অধ্যক্ষ মো: আইয়ূব আলী তালুকদার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আমীন, শেরেবাংলা ফজলুল হক কলেজের অধ্যক্ষ মো: নিজাম হায়দার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মু: শহিদুল ইসলাম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডলসহ জেলার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য হল কেন্দ্রের আশেপাশে ফটোকপি দোকান বন্ধ রাখা ও কেন্দ্রের ১০০ গজ ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করা, পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি সিদ্ধান্তাবলী গৃহিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।