রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
“প্রতিবন্ধিতা অভিশাপ নয়,
প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মান ও মর্যাদা দিন”
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়
আজ বুধবার ২৬ অক্টোবর ২০২২ সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে- শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ জনাব মোঃ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব মোঃ গোলাম কিবরিয়া ও জনাব মোসাঃ শিউলী বেগম, উপজেলা সমাজেসবা কর্মকর্তা জনাব কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
