ঢাকাThursday , 27 October 2022
  • অন্যান্য

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্‌প) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এর আয়োজনে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহজান আলী, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্‌প) এর জোনাল অফিসার প্রশান্ত কুমার দে, জেলা ম্যানেজার নয়ন কুমার ঘোষ ও এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম,পল্লীসমাজের সভাপ্রধান সালমা বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।