ঢাকাWednesday , 26 October 2022
  • অন্যান্য

অগ্নিকাণ্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাতক্ষীরা পুলিশের অগ্নি নির্বাপণ মহড়া-২০২২ অনুষ্ঠিত ….

admin
October 26, 2022 6:37 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
অদ্য ২৬.১০.২০২২ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা সহযোগিতায় অগ্নি নির্বাপণ মহড়ায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান। মহড়ায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দূর্ঘটনা থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে মাননীয় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন।তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। মহড়ায় অগ্নি নির্বাপক যন্ত্রের পরিচিতি ও ব্যবহার, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা নিয়ন্ত্রণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব ফসির উদ্দিন,ওয়ার হাউস ইন্সপেক্টর,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।