ঢাকাMonday , 24 October 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় সুপ্রিয়া মণ্ডল নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ।

Link Copied!

 

এইচ,এম,পান্না
আগৈলঝাড়া,বরিশাল:

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সুপ্রিয়া মণ্ডল নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত সুপ্রিয়ার শশুর বাড়ির লোকজন। তবে কিভাবে ওই গৃহবধূ মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশ। সুপ্রিয়া মণ্ডল আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সঞ্জয় মন্ডল এর মেয়ে । এ বিষয়ে নিহতের বাবা সঞ্জয় মন্ডল জানান এক বছর আগে সুপ্রিয়া মন্ডলকে প্রেমের ফাঁদে ফেলে কোদালধোয়া গ্রামের বিভূতি হালদারের পুত্র সৌমিক হালদার বিবাহ করেন বিবাহর পর থেকে সৌমিক হালদার তার বাবা বিভূতি হালদার এবং তার মা সুচিত্রা হালদার যৌতুকের জন্য অত্যাচার করতেন । গৃহবধূ সুপ্রিয়া মণ্ডল অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে এসে বিষপান করে আত্মহত্যা করেন । এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।