ঢাকাSunday , 23 October 2022
  • অন্যান্য

ঝিনাইদহের যাদবপুর সীমান্ত থেকে ৩.৭২০ কেজি ওজনের ৩২ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক

admin
October 23, 2022 4:10 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের যাদবপুর সীমান্ত থেকে ২,৬৩,৯৪,৫৮৫/-(দুই কোটি তেষট্টি লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত পঁচাশি) টাকা মূল্যের ৩.৭২০ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল সহ ইমাম হুসাইন (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২২ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়।

আটক ইমাম চৌগাছা থানা এলাকার আব্দুল খালেকের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ যাদবপুর বিওপির টহলদল সীমান্ত পিলার- ৪৭/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর থানার বড়বাড়ী গ্রামের বি.কে. নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে পশ্চিম দিকে রাস্তার পার্শ্বে চোরাচালানী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ৩.৭২০ কেজি ওজনের ৩২টি স্বর্ণের বার, ০১টি মোটরসাইকেল ও নগদ ৭,৪০০/- টাকাসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২,৬৩,৯৪,৫৮৫/-(দুই কোটি তেষট্টি লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত পঁচাশি) টাকা।

আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করতঃ তাকে থানায় সোপর্দ করা এবং তদন্ত কর্মকর্তার সমন্বয়ে স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।