ঢাকাSunday , 23 October 2022
  • অন্যান্য

বরিশালের গৌরনদীতে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন।

admin
October 23, 2022 4:00 pm
Link Copied!

 

গৌরনদী প্রতিনিধি
সৈয়দ মফিদুল ইসলাম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সুমন হাওলাদার (৩৫) নামের আরেক চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার। নিহত সুমন ওই একই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। সে বিল্বগ্রাম বাজারের ইলেকট্রিক মেকার ছিলো।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বসতবাড়ির পুকুর থেকে পানি নামানো নিয়ে শুক্রবার সকালে একই বাড়ির চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সাথে বিরোধ হয় সুমনের। একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয় সুমন হাওলাদার । পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাঃ শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শনিবার বিকেলে সুমনের অবস্থার আরো অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় বসে মারা যায় সুমন হাওলাদার । পরে লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় যায় নিহতের পরিবারের সদস্যরা।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।