ঢাকাSunday , 23 October 2022
  • অন্যান্য

১৯৫৩ সালের মর্টারসেল পাওয়া গেল নেত্রকোণায়,অপেক্ষায় নিস্ক্রিয়করনের

admin
October 23, 2022 3:55 pm
Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পাওয়া গেল ১৯৫৩ সালে তৈরি অবিস্ফোরিত মর্টারসেল।

আজ( ২৩অক্টোবর)নিস্ক্রিয় করার অনুমতি পেয়েছেন দূর্গাপুর থানা পুলিশ, নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল আসলেই শুরু হবে নিস্ক্রিয়করন কাজ।

পুকুর খননের সময় শনিবার(২২অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়ায় ভেকু দিয়ে পুকুর খনন করছিলেন জৈনেক নাজিম উদ্দীন। খননের সময় এক পর্যায়ে ভেকুর চালক মর্টারশেলটির সন্ধান পান।

উপস্থিত জনতা পুলিশে খবর দিলে পুলিশ মর্টার শেলটি উদ্ধার।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে মর্টারসেলটিকে সন্ধ্যার দিকে একই ইউনিয়নে ঘটনাস্থলের নিকটে দেবতৈল খেলার মাঠে রাখা হয়েছে । বর্তমানে পুলিশ প্রহরায় অবিস্ফোরিত মর্টার শেলটি জনসমাগম থেকে দূরত্ব বজায় রাখা হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান জানান, দুপুরের দিকে নাজিম উদ্দিনের পুকুরে মাটি কাটার সময় নওয়াব আলীর ছেলে ভেকু চালক আজিজুল হক মর্টার শেলটির সন্ধান পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শেলটি উদ্ধার করি। মর্টার শেলটি অবিস্ফোরিত হওয়ায় জন নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার দিকে দেবতৈল খেলার মাঠে রাখা হয়েছে। মর্টার শেলটির ছবি জুম করে এর গাঁয়ে ১৯৫৩ সালের ছাপ পাওয়া গেছে।

তিনি আরোও বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে দূর্গাপুর উপজেলা ইউএনও মোঃ রাজিব-উল আহসান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নেত্রকোণায় মিটিং এ ব্যস্থ থাকায় দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ এর সঙ্গে কথা বলতে বলেন।

দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম আজ( ২৩অক্টোবর)দুপুর ১ঃ০০টার দিকে আমাদের ‘নিউজ টাইম বিডি ‘কে জানান, এইমাত্র সেলটি বিস্ফোরণ করার অনুমতি পেয়েছেন।ঘাটাইল থেকে বিস্ফোরক অভিজ্ঞ দল আসছেন। তারা আসলেই মর্টারসেলটি নিস্ক্রিয় করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।