মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকালে সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি তারা।
বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের চালান এনে সাদিপুর ব্রিজ এর পাশে অবস্থান করছে। এমন সংবাদে আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
