বিশেষ প্রতিনিধিঃ মোঃ নাঈম হোসাইন জয়পুরহাট জেলা।
নিরাপদ সড়ক চাই এই প্রতি পাদ্যকে সামনে রেখে
আগামী ২২ অক্টোবর ২০২২ ইং রোজ শুনিবার পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস। সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে দিবসটি পালনের লক্ষ্যে সড়ক নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন স্থানে ব্যানার এবং ফেস্টুন দারা সাধারণ জনগণকে সচেতনতা মূলক প্রচার প্রচারণা মাধ্যমে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ লক্ষ্যে উল্লেখিত দিনে জয়পুরহাট জেলার প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০ টা বন্যাঢ়্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত দিবসটি সফল ভাবে উযাপন করার জন্য সকল জনগণের উপস্থিতি একান্ত ভাবে কামনা করে জেলা প্রশাসক মহোদয়। এবিষয় এ প্রচার প্রচারণা করেন বিভিন্ন মাধ্যমে নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌসী রানা চৌধুরী।
