ঢাকাThursday , 20 October 2022
  • অন্যান্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, মঞ্চ মাতাবে ওয়ারফেজ ও সহজিয়া।

Link Copied!

 

রেজাউল করিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আজ ২০ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সুরের তালে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও সহজিয়া।

 

ওয়ারফেজ ও সহজিয়া ব্যান্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যান্ডও গানের তালে মুগ্ধ করবে জবি শিক্ষার্থীদের। ব্যান্ডগুলো হলো রিজেক্টেড, মনের মানুষ, ট্রাভেলার্স, ব্লু টাচ
ভবঘুরে, আবোলতাবোল ও স্বপ্নবাজি।

সকালে উপাচার্যকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য। প্রকাশনা উৎসবের উদ্বোধন শেষে আনন্দ র‍্যালি, বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৮৫৮ সালে প্রতিষ্ঠিত হওয়া জগাবাবুর পাঠশালাটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন–-২০০৫’ সংসদে উত্থাপিত হয় এবং ওই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই ২০ অক্টোবরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ ২০ অক্টোবর আঠারোতে প্রবেশ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।