ঢাকাThursday , 20 October 2022
  • অন্যান্য

কালিগঞ্জে আল আমিন প্রিক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Link Copied!

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা :

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় স্কুল চত্তরে আল আমিন প্রিক্যাডেট স্কুলের মা্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় বেশি ভুমিকা রাখবে। সন্তানদের প্রতি আরও বেশি বেশি আন্তরিক হতে হবে। আজকের শিশুকে আগামীদিনের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হবেই। কেননা সন্তানেরা বিপথগামী হলে পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ কুমার মন্ডল।

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা ব্যুরো ঃ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।