ঢাকাThursday , 20 October 2022
  • অন্যান্য

কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা।

Link Copied!

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা :

সাতক্ষীরার কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৯ অক্টোবর) বেলা ২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান রহিমা সুলতানা বুশরা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে মাধ্যমিক ও ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালের পহেলা জুন ৩৪ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রথম কর্মস্থল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। ৪ বোনের মধ্যে রহিমা সুলতানা বুশরা সকলের কনিষ্ঠ। ব্যক্তিগত জীবনে রহিমা সুলতানা বুশরা বিবাহিত। গত ৬ অক্টোবর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রহিমা সুলতানা বুশরা’কে পদায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।