ঢাকাTuesday , 17 May 2022
  • অন্যান্য

জামালপুরের বকশিগঞ্জে শুমারি জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

admin
May 17, 2022 6:12 pm
Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

‘জন শুমারি আয়োজন, সমৃদ্ধ উন্নয়ন’ এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার শুমারি জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, প্রানীসম্পদ কর্মকর্তা বিপল্প কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার এম কে এইচ মনিম, বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনসহ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ১৫ জুন থেকে ২১ জুন দেশব্যাপি চলবে জনশুমারি ও গৃহগণনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।