মোঃ সাজিদুল ইসলাম,তালা উপজেলা প্রতিনিধি||
শুভ জন্মদিন শেখ রাসেল,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠান।
আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাসেল স্মৃতি পাঠাগার এর আয়োজনে পাটকেলঘাটায় আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল স্মৃতি পাঠাগার পাটকেলঘাটা থানা, আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ মাহাবুব হোসেন মিন্টু এবং সমগ্র বিষয় সঞ্চালনা করেন পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এবং রাসেল স্মৃতি পাঠাগার এর সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আঃ রশিদ, আলিম হোসাইন,আইয়ুব আলী, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ আজিবর রহমান তুহিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আলমগীর হোসেন,আওয়ামীলীগ নেতা শেখ টিপু সুলতান, সোহাগ বিশ্বাস, ইমরান হোসেন শাহীন, মকবুল হোসেন মিন্টু, আবদুর সালাম, মনিরুল ইসলাম, কৃষকলীগ নেতা জামালউদ্দীন,আক্তার হোসেন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান সরদার, শহিদুল ইসলাম সরদার, এস এম রায়হান আওরঙ্গী, মনিরুল ইসলাম মনি, ইমরুল হাসান ও শিশু মোঃ তাওসীফ হোসেন, শেখ মাসুদ রানা প্রমূখ।
সবশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
