ঢাকাTuesday , 18 October 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

admin
October 18, 2022 5:46 pm
Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর প্রতিনিধি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজন।

মঙ্গলবার (১৮অক্টোব) সকালে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল,উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালি শেষে উপজেলা গণগ্রন্থগার আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর ররউফ তালুকদার, এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহ কারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত ফয়সাল আহম্মেদ, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক অধিকারের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালন, সাংবাদিক জিহাদ আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মর্কতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।