ঢাকাMonday , 17 October 2022
  • অন্যান্য

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে ব্রিফিং প্যারেড।

admin
October 17, 2022 9:12 am
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

আগামী ১৭-১০-২০২২ খ্রি: তারিখ জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে
অদ্য ১৬-১০-২০২২ খ্রি: রবিবার পুলিশ লাইন্স, জয়পুরহাট মাঠে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয় ।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্য দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত অফিসার ও ফোর্সবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।