আগামী ১৭.১০.২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অদ্য ১৬.১০.২০২২ খ্রিঃ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অবাধ,সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান।
এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
এ সময় পুলিশ সুপার মহোদয় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন । নির্বাচন পূর্ববর্তী,নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন নির্বাচনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। তাই নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আমিনুর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),জনাব এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
