শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরির রহমতপুর এলাকায় এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ শুক্রবার ( ১৪অক্টোবর) বাদেকল্পার রহমতপুর এলাকার বাইপাস সড়কের পাশে একটা ঝোপের ভিতর থেকে রক্তমাখা বস্তা পরে থাকতে দেখে এলাকাবাসী কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস্তাবন্দি নারীর লাশ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন,প্রাথমিক ভাবে মৃত নারীর পরিচয় পাওয়া যায় নি। কোথাও এই নারীকে হত্যা করে লাশ বস্তায় করে এখানে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের পর অপরাধী সনাক্ত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
