ঢাকাFriday , 14 October 2022
  • অন্যান্য

গুচ্ছের আবেদন ১৭ অক্টোবর থেকে, ফি ৫০০

admin
October 14, 2022 8:57 pm
Link Copied!

 

রেজাউল করিম,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তি কমিটি।
শুক্রবার গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে ওই বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। অন্য ইউনিটের জন্য বাড়তি ফি প্রয়োজন নেই। শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। অভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করা যাবে।

জানা গেছে, ইউনিটভিত্তিক আবেদনের প্রয়োজন হবে না। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনেই বাণিজ্য ও মানবিক বিভাগের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। আবার, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এক আবেদনেই বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।