ঢাকাFriday , 14 October 2022
  • অন্যান্য

জয়পুরহাট ক্ষেতলালে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগঃ

admin
October 14, 2022 4:13 pm
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত) আক্কেলেপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আধারে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে দূর্র্বৃত্তরা। বুধবার
দিবাগত রাতে ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের আজিম মোল্লার ছেলে আতিয়র ইসলামের দুটি পুকুরে বিষ প্রয়োগ করে
মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল গ্রামের মাছ চাষী আতিয়র রহমান দির্ঘদিন যাবত বাৎসরিব ভিত্তিতে অন্যের পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। তিনি এবছর ওই
এলাকার মালিপাড়া গ্রামের শাজাহান মন্ডলের সরীকানা ৬ বিঘা পরিমান দুটি পুকুর লীজ নিয়ে আট থেকে নয় মাস পূর্ব থেকে প্রায় দুই লক্ষ টাকার রুই,কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির
মাছের পোনা ছেড়ে বড় করতে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে বুধরাব দিবাগত রাতে কে বা কাহারা রাতের আঁধারে তার লীজ নেওয়া ওই দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকরা প্রায় ৪৫ মন মাছ মরে ভেসে উঠে। তার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

ভুক্তভোগী মাছ চাষী আতিয়র ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে কে বা কাহারা আমার লীজ নেওয়া দুটি পুকুরে বিষ প্রয়োগ করে সব
মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি ক্ষেতলাল থানায় একটি অভিযোগ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।