ঢাকাThursday , 13 October 2022
  • অন্যান্য

কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ।।।

admin
October 13, 2022 5:14 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।

উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত,হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুর রহমান খান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম,ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) জীবনাদর্শের উপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিউল্লাহ গাজী। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও তাবারকের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।