ঢাকাThursday , 13 October 2022
  • অন্যান্য

ঝিকরগাছায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও আলোচানা

admin
October 13, 2022 1:19 pm
Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় উপজেলা মোড়ের ডাকবাংলোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। শ্রমিকলীগের উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুর হাসান বরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, সাবেক যুবলীগ নেতা মোখলেসুর রহমান কেটি, শাওন রেজা খোকা, শ্রমিকলীগের উপজেলা আহ্বায়ক কমিটি সদস্য রবিউল ইসলাম, নুর নবী, আঃ রহিম, নুর এলাহী, মনোরঞ্জন, বাবলু, মাসুম, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক মালেক গাজী, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, গোবিন্দ পাল, সোহেল, হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।