ঢাকাTuesday , 11 October 2022
  • অন্যান্য

জয়পুরহাটে র‌্যাবের অভিজানে ১৪৪বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২,

Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাট.

জয়পুরহাটে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ শ্রী অমিত কুমার ও আরমান নামে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব ৫,সিপিসি ৩এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহর এলাকার বিহারপুর গ্রামের শ্রী সুজিত কুমারের ছেলে শ্রী অমিত কুমার ওরফে দেব্রত কুমার (৩০)ও সাকিদারপাড়া মতিউর রহমানের ছেলে আরমান (৪২)

জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩, কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে (১০ অক্টোবর) সোমবার বিকাল ছয়টার সময় জয়পুরহাট সদর থানার ধলাহার ইউপির ভানাই কুশলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন আরমান ও অমিত তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে আসতিছে। জয়পুরহাট সহ আক্কেলপুর পৌর সদরে ফেন্সিডিল খুচরা বিক্রি করেন বলে জানান তিনি। কোম্পানি কমান্ডার বলেন আরমানের বিরুদ্ধে আক্কেলপুর সহ বিভিন্ন জায়গায়,তার নামে ছয়টি মাদক মামলা চলমান আছে।

পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।