মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ
কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ মূলক আলোচনা সবাই সেপ্টেম্বর মাসের ২০২২ সালের মাসিক সভায় শ্রেষ্ঠ মাদক ও অস্ত্র উদ্ধারকারী নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার এসআই আব্দুল্লাহ আল ফারুক । সেই সাথে তিনি শ্রেষ্ঠ মাদক ও অস্ত্র উদ্ধারকারী অফিসারের সম্মাননা স্মারক পেয়েছেন।
শুক্রবার ৭ অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিঃ কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম(বার) মহোদয় এর সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এবং বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে এ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার ।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রফিকুল ইসলাম সহ কক্সবাজার জেলার সকল সার্কেল অফিসার ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তার উপর সরকারের অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছেন । মাদকের সঙ্গে জড়িত ও সন্ত্রাসীদের কোন ছাড় নয় এই স্লোগানকে সামনে রেখে তিনি বর্তমানে টেকনাফ থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ত্রাস হিসেবে পরিচিতি লাভ করেছেন।
