বিশেষ প্রতিনিধিঃ মোঃনাঈম হোসাইন জয়পুরহাট জেলা।
ফেসবুক গ্রুপে এ পোস্ট করেন। গ্রুপের নাম Joypurhat city,, Joypurhat-5900 তরুণ যুবকের ফেসবুক আইডি নাম (মোঃ ইউসুফ হোসাইন সাকিব) । নিম্নে তা তুলে ধরা হলো।
জয়পুরহাট জেলা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু (এমপি মহাদয়) এবং সড়ক বিভাগের সাথে সম্পৃক্ত সকল সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ।
এতদ্বারা জয়পুরহাট জেলা সড়ক বিভাগের সাথে সম্পৃক্ত সকল সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে জয়পুরহাট জেলার,পুরানাপৈল ইউনিয়ন।।করিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ০.৫ কিলোমিটার উত্তরদিকে। এবং গতন শহর মোড় হতে ০.৫ কিলোমিটার দক্ষিণ দিকে
সোনার পাড়া এলাকা সংলগ্ন।।
উক্ত রাস্তায় সরু সেতুর আশেপাশে বেশ কিছু দিন আগে অতিব বৃষ্টির কারণে সরু সেতুর ফাটল ও রাস্তা ধসে যাওয়ার কারণে
রাস্তা দিয়ে অনবরত চলতে থাকা যানবাহন ও মানুষজন খুবই ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল করে।
অনেকেই এই রাস্তাটাকে নওগাঁ টু হিলি বাইপাস রাস্তা হিসাবে ও ব্যবহার করে থাকে।
এখানে রাস্তার অবস্থাটা একেবারেই বিপদজনক যা নিজ চোখে না দেখলে বুঝতে পারা মুশকিল।
অতএব, রাস্তা নির্মাণ ও সড়ক বিভাগের সাথে সম্পৃক্ত সকল সংশ্লিষ্টদের উক্ত স্থান পরিচর্যা করে দ্রুত মেরামত করে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হইলো।।
