ঢাকাMonday , 10 October 2022
  • অন্যান্য

নাভারণ স্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডে প্রেমিক যুগল আটক মোটা অংকের টাকায় রফাদফা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

প্রতিনিধিঃযশোরের শার্শার নাভারণ রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের সময়।

এ কাজে সহযোগিতাকারি স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভকেও আটক করে। পরে ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সকলকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকান্ডের সহযোগিতা করে আসার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়।

আজ রবিবার বিষয়টি স্থানীয় যুবকরা গোপনে পর্যবেক্ষণ করে অনৈতিক কর্মকান্ডের সময় অফিসরুমে প্রেমিক যুগলকে হাতে-নাতে আটক করে। এসময় সহযোগিতাকারি সৌরভসহ তাদের অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটি সাথে সাথে লোক জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করে। তবে পরে প্রভাবশালী মহল তিন পক্ষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে সকলকে ছেড়ে দিয়েছে।

১০ নং শার্শা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্টেশনে আটক প্রেমিক যুগলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ সংক্রান্ত কোন খবর আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।