ঢাকাSaturday , 8 October 2022
  • অন্যান্য

জয়পুরহাটের পাঁচবিবি থানার ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্বোধন।

admin
October 8, 2022 10:33 am
Link Copied!

 

বিশেষ প্রতিনিধিঃমোঃনাঈম হোসাইন জয়পুরহাট জেলা।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ এর প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর শুক্রবার উক্ত ফুটবল খেলায় সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট পাঁচবিবির রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করবেন।

এই খেলাকে কেন্দ্র করে ব্যান্যার, ফেসটুন ও বাদ্যযন্ত্রসহ পিকআপ ভ্যান গাড়ী সাজিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র বর্মণ, সংগঠনের উপদেষ্টা মুন্জুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।এবং যারা আয়োজন করেন তারা খুব আনন্দিত,তারা সুষ্ঠ ভাবে খেলাটি সম্পন্ন করতে চান সকলকে নিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।