ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য

স্থলবন্দর বেনাপোলে আমদানিকৃত পন্য চুরির অভিযোগে ৩ চোর আটক

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্য চুরি দায়ে ৩ চোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৭ অক্টোবর) ভোরে তাদের চোরাই পণ্য সহ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর (দক্ষিণ পাড়া) গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ইমামুল (২৯),
একই থানার বামনআলী (বাইসাপাড়া) গ্রামের
মৃত আব্দুল হাই এর ছেলে রিপন হোসেন (৪০) ও বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের মৃত রহমত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের সেডে রাখা ভারত থেকে আমদানিকৃত সিলিপার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে থেকে চোরাই মালামাল সহ ওই ৩ চোরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।