ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের বিশেষ অবদান রাখাই যশোর জেলা ৯১ টি ইউনিয়নের মধ্যে বেনাপোল ইউনিয়ন শ্রেষ্ঠ হয়ছে।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলার জন্ম ও মৃত্যূ সনদে বিশেষ অবদান রাখায় উপজেলা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল এবং যশোর জেলা ৯১টি ইউনিয়নের মধ্যে বেনাপোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব বজলুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুর ১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আলোচনা সভায অনুষ্ঠানে,২০২২ জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে বিশেষ অবদান রাখায়,উপজেলা শ্রেষ্ঠ নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল এবং যশোর জেলা ৯১ টি ইউনিয়নের মধ্যে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান শ্রেষ্ঠ হওয়াই তাকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন যশোর জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান।

শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ জন্ম ও মৃত্যূ সনদে বিশেষ অবদান রাখায় তাকেউ সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন যশোর জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান।

বেনাপোল ৪ নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান তিন তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন ।

তিনি ২০১৪ সালের ৮ এপ্রিলে যশোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হন, এবং ২০১৬ ইং ৯ এপ্রিলে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হন, ও ২০২২ সেপ্টেম্বরে ৯১ টি ইউনিয়নের মধ্যে জনপ্রতিনিধি হিসেবে তিনি শ্রেষ্ঠ হলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার, যশোর জেলা উপজেলার নির্বাহি অফিসার,এবং পৌরসভার মেয়র সহ সকল ইউনিয়নের জনপ্রতিনিধি গনেরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।