ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য

যশোর শার্শায় ফেনসিডিল সহ মাদক পাচারকারী আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আসলাম হোসেন(২৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার বালুন্ডা-জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।

আটক আসলাম বেনাপোল পোর্ট থানার কদমতলা (বরোপোতা) গ্রামের আবু কালামের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালুন্ডা টু জামতলা রোডের টেংরা দাখিল মহিলা মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে বাইসাইকেল চালিয়ে আসা একজনকে গতিরোধ করে তার সাইকেলে ঝোলানো বাজারের ব্যাগ তল্লাশী চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামী বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।