ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এমপি বাবু।

Link Copied!

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু খুলনার পাইকগাছায় ৫জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুস্থ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। বৃহস্পতিবার(৬অক্টোবর) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতারণ করা হয়।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাঈদ আলী মোড়ল কালাই,আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন,গৌতম রায়,মাহবুবুর রহমান নয়ন ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।