ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

admin
October 6, 2022 8:27 pm
Link Copied!

 

সাকিব জাহান (মিশু), নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৬-অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জন্ম-মৃত্যু বিষয়ক গুরুত্বপূর্ণ এক আলোচনা সভার আয়োজন করে ডিমলা উপজেলা প্রশাসন।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান।

এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস,প্রেসক্লাব ডিমলার সমাজসেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক জাহাঙ্গীর রেজা, উপজেলা সহকারী প্রকৌশলী বজলুল রহমান, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার নাজিমুল ইসলাম, ডিমলা সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা, পরিবার কল্যান সহকারীসহ সুশীল সমাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।