ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবঃ ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার

admin
October 6, 2022 5:39 pm
Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

গতকাল সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী নেত্রকোণাবাসীর মধ্যে ছিল একটু অন্যরকম অনুভূতি। বিপুল উৎসাহ উদ্দীপনার ঢল ছিল তাদের চোখে-মুখে।কিঞ্চিৎ আবেগময় বিরহও ছিল মাকে বিদায়ী মূহুর্তে। আরও একটি বছর অপেক্ষায় থাকতে হবে মায়ের ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা-২০২২।

উক্ত উৎসবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্থানীয় প্রশাসনসহ সেচ্ছাসেবী সংঘটনের কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

তিনি বলেন অসংখ্য ধন্যবাদ যারা এই কয়েকটি দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নেত্র‌কোণা জেলায় সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা সম্পন্নে সহায়তা করেছেন তাদের প্রত্যেকের প্রতি।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।