ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বুধবার রাতেও বিভিন্ন পূজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

admin
October 6, 2022 5:28 pm
Link Copied!

মোঃ আলামিন বেপারী
স্টাফ রিপোর্টার

বুধবার সকালে দশমী তিথীতে দেবীর দেবী দুর্গার চরণে পুস্পাঞ্জলী নিবেদন শেষে পুজার ঘট ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বরিশালের আগৈলঝাড়ায় ১৬৩টি মন্ডপে পাঁচদিন ব্যাপি শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় আচারের সমাপ্তি হলেও বুধবার রাতেও অনুষ্ঠিত হয় পুজা মন্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান। দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লোকজনের উপচে পরা ভীর। উপজেলার বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগত ভক্ত, দর্শনার্থীদের সাথে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি এবং বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন ২ নং বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস,৩ নং বাগদা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,৪ নং গৈলা ইউনিয়নের চেয়ারম্যান টিটু তালুকদার, জোবারপার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমাদ্দার, এছাড়া উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।