ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় আলোচনা সভা

admin
October 6, 2022 1:24 pm
Link Copied!

মোঃ আলামিন বেপারী
স্টাফ রিপোর্টার

সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝরা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আব্দুল রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা আইসিটি অফিসার আমিনুল ইসলাম,ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।