ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

কানসাট বাঘিতলা হাটে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, খোঁজ মিলেনি ৭দিনও।

admin
October 6, 2022 12:29 pm
Link Copied!

 

রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

একটি জনপ্রিয় অনলাইন নিউজ বিবিএস২৪.ডট কমের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি মিজানের মোটরসাইকেল চুরি হয়েছে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ঃ০০ টায়, ব্যক্তিগত কাজে সন্ধ্যা ৫ঃ৫৫ মিনিটে কানসাট ইউনিয়নের বাঘিতলা হাটে (জাবেদ এর দোকানের সাথে)লাগিয়ে মোটরসাইকেল রেখে কাঁচা সবজি ক্রয়ের উদ্দেশ্য হাটের ভিতর প্রবেশ করেন এবং সেই দোকানদার কে বলে যায় মোটরসাইকেলটি খেয়াল রাখতে,কাঁচা সবজি ক্রয় করে আনার পর সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে এসে দেখে তার মোটরসাইকেল টি সেখানে নেই,দোকানদার কে প্রশ্ন করা হলে সে বলে সে নাকি মোটরসাইকেল দেখে নাই,পরবর্তীতে কানসাট, শিবগঞ্জ, মনকষা, রহানপুর সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিলেও কোন ধরনের খবর পাওয়া যায় নি সেই দিন রাত ৮ঃ০০ টাই শিবগঞ্জ থানায় একটি মোটরসাইকেল হারানো বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

আজ ৬ই নভেম্বর ২০২২ ইং পর্যন্ত কোন ধরনের খবর পাওয়া যায় নি, মোটরসাইকেল হারিয়ে সাংবাদিক মহি মিজান অনেকটা অসহায় ভাবে জীবন যাপন করছেন, তার সার্বক্ষণিক যাতায়াতের মাধ্যম হিসেবে হিরো গ্লামার ১২৫ সিসি লাল রংয়ের গাড়ীটি ব্যবহৃত হতো।

চুরি হওয়া মটরসাইকেলটির বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ জানান এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে, মোটরসাইকেল উদ্ধারে পুলিশের টিম কাজ করছে।

গাড়ী নং নওয়াবগঞ্জ-হ ১৫-১৯৪৫
চেসিস নং- PS1JAS091HJJ01167
ইঞ্জিন নং- JA06EIHG01325
মোটরসাইকেল টি খোঁজ পেলে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হইলো।
মহি মিজান
কানসাট ০১৭৪৩৫৫৭১৬১,
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।