ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

যশোর শার্শায় যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মিলনের ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখা।

বুধবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার উলাশী বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ন্যাক্কারজনক এই হামলার মাস্টারমাইন্ড ও প্রত্যক্ষভাবে হামলায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।