ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

রেঞ্জ ডিআইজি,খুলনা মহোদয়ের যশোর শহরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি।
মহা নবমীর রাতে যশোরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম(বার),। রেঞ্জ ডিআইজি নীলগঞ্জের মহাশ্মশান পূজা মন্দির, রেল রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও লালদীঘির পাড়ে অবস্থিত পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

রেঞ্জ ডিআইজি বলেন, আমাদের সকলকে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা রাষ্ট্রকে ভালোবাসি এবং চেতনাকে ভালোবাসি। গুটি-কয়েক ব্যক্তি আমাদের চেতনাকে কলুষিত করতে চাইবে, এটা যুগে-যুগেই থাকবে। সকলে মিলে এটাকে প্রতিহত করাই আমাদের কাজ।

রাষ্ট্র আপনার, সকল উৎসব পালন করার অধিকার আপনাদের আছে এবং সেটার নিরাপত্তা দেয়ার লক্ষ্যে বাংলাদেশে পুলিশ বাহিনী তথা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি উপস্থিত সকলকে একটি সুস্পষ্ট বার্তা প্রদান করেন, তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন কয়েকটি নিরাপদ ও সুশৃংখল দেশের মধ্যে বাংলাদেশ একটি, এখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
পরিশেষে তিনি প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পক্ষ হতে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার
তার বক্তব্যে বলেন, সমগ্র যশোর নিরাপত্তার চাদরে ঢাকা আছে, এখানে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে তবে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।