ঢাকাThursday , 6 October 2022
  • অন্যান্য

যশোর মনিরামপুরে ইটভাটার পাশের অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার জয়নগর ইটভাটার পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ওই নারীর পরিচয় সনাক্ত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মনিরামপুর থানার ওসি নূর ই আলম সিদ্দিকী জানান, রাত আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়নগর ইটভাটার পাশে লোকমান মিয়ার কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে আছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মরাদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই ওই নারীকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি।

তিনি আরো জানান ঘটনাস্থলে পুলিশের সাথে র‍্যাব ও পিবিআই সদস্যরা ছায়া তদন্ত করছে।

এদিকে র‍্যাব- ৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, তারা ওই নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন। নিহত নারীর নাম হীরা বেগম এবং তিনি মনিরামপুরেরই বাসিন্দা। তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় জানাতে চাননি র‍্যাবের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।