ঢাকাWednesday , 5 October 2022
  • অন্যান্য

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলার নবাগত সভানেত্রী জনাব মোছাঃ মরিয়ম খাতুন এর সাথে পুনাক সদস্যদের পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান….

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
অদ্য ০৪ অক্টোবর ২০২২খ্রি. বিকাল ০৫ ঘটিকায় সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের পুনাক কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা জেলার নবাগত পুনাক সভানেত্রী জনাব মোছাঃ মরিয়ম খাতুনের সাথে পুনাক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুনাকের পক্ষ হতে নবাগত পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন পুনাক সাতক্ষীরার সাধারণ সম্পাদিকা জনাব শাহনাজ সুলতানা,কোষাধ্যক্ষ শিতিমা আলিম শিলা,সহসভাপতি অন্যন্যা ইসলামসহ পুনাক সাতক্ষীরার অন্যান্য সম্মানিত সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নবাগত সভানেত্রী জনাব মোছাঃ মরিয়ম খাতুন আনুষ্ঠানিকভাবে পুনাকের দায়িত্বভার গ্রহন করেন এবং সাতক্ষীরা জেলা পুনাকের সকল সদস্যের সাথে পরিচিত হন ও মতবিনিময় করেন। পরিচিতি সভা শেষে তিনি পুনাক, সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক পরিচালিত শোরুম অপরাজিতা ঘুরে দেখেন এবং পুনাকের কার্যক্রম আরো গতিশীল করতে সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।