ঢাকাWednesday , 5 October 2022
  • অন্যান্য

যশোর শার্শায় পুজা মন্ডপ পরিদর্শন করলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা….. নাজমুল হাসান

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

শার্শা উপজেলার ২৯ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেন শার্শা উপজেলা কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,স্বচ্ছ,পরিষ্কার, মানবিকতার ধারক,বাহক ও প্রচারক শার্শা উপজেলার গণমানুষের নেতা নাজমুল হাসান এ সকল কর্মসুচি’র অনুষ্ঠান গুলোয় অংশ নেন যশোর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মোঃ মুজিবু-দ্দৌলা সরদার কনক। এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

মঙ্গলবার (৪অক্টোম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়, সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি উপজেলার ২৯ টি পুজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগত ৫ হাজার টাকা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন,ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।

পূজা মন্ডপ পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল,নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া,যুবলীগ নেতা শফিক ধাবক শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ,সাধারণ সম্পাদক মারুফ হোসেন,যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন,আওয়ামী লীগ নেতা আয়নাল হক,সেচ্ছাসেবকলীগ নেতা মফিজুর রহমান, আব্দুল জব্বার,রেজাউল ইসলাম,কমিরুজ্জামান কবির,আলী কদর,রাসেল হাসান প্রমুখ।

প্রসঙ্গত,এবারে শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন ২৯ টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং আজ মহানবমী ও বুধবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।